মালদা

ওয়াকফ সচেতনতা ও জাতীয় সম্প্রীতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হল রতুয়ায়

ওয়াকফ সচেতনতা ও জাতীয় সম্প্রীতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদা রতুয়া দুই নম্বর ব্লকের পুখুড়িয়ায়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান চিফ জাস্টিস আব্দুল গনি,তৃণমূলের মালদা জেলা সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন, বিজ্ঞানী আনারুল ইসলাম সহ বিদ্যজনেরা। এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় রতুয়া এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ তথা রতুয়া ব্লক তৃণমূলের বিতর্কিত নেতা মোঃ ইয়াসিনকে। সম্বর্ধনা সভায় মোঃ ইয়াসিন অনুগামীদের উপচে পড়া ভিড় লক্ষণীয়। ইয়াসিনের সাথে হাজির ছিলেন রতুযার বিভিন্ন অঞ্চলের তৃণমূল সভাপতিরা। ইয়াসিন অনুগামীদের দাবি,তাদের নেতা ষড়যন্ত্রের শিকার। দীর্ঘ আড়াই বছর পর গত পঁচিশে জানুয়ারি জামিনে মুক্তিপান ইয়াসিন। রতুয়া অঞ্চল সভাপতির দাবি তাদের নেতা ফিরে এসেছেন আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রতুয়ার সমস্ত পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে সমস্ত আসন তৃণমূল দখল করবে মোঃ ইয়াসিনের নেতৃত্বে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/kqAUmATEKoY